ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

জামালপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, থানায় মামলা

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে দরিদ্র এক রিকশাচালকের মেয়ে মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। জামালপুর পৌরসভার শাহপুর জামতলা এলাকায় ৩০ মে দুপুরে প্রতিবেশী সোহেল মিয়া (৩৫) নামের এক বখাটে ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত সোহেল স্থানীয় শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। তাকে আসামি করে ৩১ মে জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছেন।

ভিকটিমের পরিবার সূত্র জানায়, ভিকটিম ওই কিশোরীর বাবা পেশায় রিকশাচালক। তার মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করেন। জামালপুর পৌরসভার শাহপুর জামতলা এলাকায় জনৈক আব্দুল আউয়ালের বাসার ভাড়াটে তারা। ৩০ মে দুপুরে কিশোরীর বাবা-মা বাসায় ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী বখাটে সোহেল মিয়া দুপুর আড়াইটার দিকে ফুসলিয়ে কিশোরীকে তাদের বাসার কাছেই নির্জন স্থানে বাঁশঝাড়ের নিচে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যান সোহেল মিয়া। ঘটনাটি জানাজানি হলে ৩০ মে রাতে স্থানীয় একটি অসাধুচক্র ঘটনা আপসের জন্য চাপ দেয় ভিকটিমের বাবা-মাকে।

ভিকটিমের বাবা-মা এতে রাজি না হয়ে ৩০ মে রাতেই জামালপুর সদর থানায় গিয়ে ওসির কাছে ঘটনার বিচার চেয়ে অভিযোগ করেন। ৩১ মে সকালে ভিকটিমের মা বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর জামালপুর সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার আসামি সোহেল মিয়া বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বাংলারচিঠিডটকমকে বলেন, শহরের শাহপুর এলাকায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, থানায় মামলা

আপডেট সময় ০৭:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১