ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ১৩

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার পর সেনাবাহিনী ২৯ মে দেশের তৃতীয় বৃহত্তম ক্যালী শহরের নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছে।

২৮ মে সংঘর্ষের পরে রাস্তাগুলো পুরোপুরি নির্জন হয়ে পড়ে। পরে সশস্ত্র বেসামরিক নাগরিকের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেয়। দেশটিতে দু’মাস ধরে প্রেসিডেন্ট ইভান ডুকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

২২ লাখ জনগোষ্ঠীর শহর ক্যালীতে ব্যারিকেড এবং ধ্বংসস্তুপ বিশৃঙ্খলার প্রমাণ বহন করছে। দেশ জুড়ে দারিদ্র্য ও মহামারী ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

কর্মকর্তারা বলছেন, প্রতিবাদের মাসে সংঘর্ষে ক্যালী শহরে ১৩ জনসহ কমপক্ষে ৫৯ জন মানুষ মারা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২ হাজার ৩০০ এরও বেশি বেসামরিক লোক ও ইউনিফর্ম পরিহিত নিরাপত্তা কর্মী এতে আহত হয়েছে। সূত্র: বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ১৩

আপডেট সময় ০১:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১