ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

‘আইএইএ ইরানের পরমাণু স্থাপনার আর কোনো দৃশ্য দেখতে পাবে না’

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ইরানের সঙ্গে আইএইএ’র তিন মাসব্যাপী সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সংস্থাটি আর ইরানের পরমাণু স্থাপনার কোনো দৃশ্য দেখতে পাবে না। খবর পার্সটুডে’র।

তিনি ২৩ মে পার্লামেন্ট অধিবেশনে দেওয়া বক্তব্যে বলেন, ‘২২ মে তিন মাসব্যাপী চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে স্থাপিত ক্যামেরার মাধ্যমে সংগৃহিত কোনো ছবি বা ভিডিও আর ওই সংস্থাকে সরবরাহ করা হবে না।’

তিনি বলেন, পাশ্চাত্যের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু সমঝোতায় সীমাবদ্ধতা আনার যত প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটি এখন আর বাস্তবায়ন করা হচ্ছে না এবং পার্লামেন্ট নিজ উদ্যোগে বিষয়টির ওপর নজরদারি করছে। গত ডিসেম্বরে ইরানের পার্লামেন্টই সরকারকে এ কাজে বাধ্য করতে একটি বিল পাস করেছিল।

কলিবফ বলেন, ‘গতকাল (২২ মে) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পার্লামেন্টে পাস হওয়া আইনটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এ ব্যাপারে পূর্ণ সম্মতি রয়েছে।’

পার্লামেন্টে পাস হওয়া আইনে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না ইরানের ওপর থেকে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেহরান আইএইএ’কে এনপিটি চুক্তির বাইরে অতিরিক্ত কোনো সহযোগিতা করবে না যা এতদিন করে আসছিল।

কিন্তু ওই আইনের বাইরেও যাতে আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরার মাধ্যমে দূর নিয়ন্ত্রিতভাবে এসব স্থাপনার ওপর নজরদারি করতে পারে সে ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সংস্থাটির সঙ্গে ইরানের তিন মাসব্যাপী চুক্তি হয়েছিল।সে চুক্তির মেয়াদ ২২ মে শেষ হয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আইএইএ ইরানের পরমাণু স্থাপনার আর কোনো দৃশ্য দেখতে পাবে না’

আপডেট সময় ০৬:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১