ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বিকাশ প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মৌলভীবাজারে বিকাশ প্রতারণা চক্রের সক্রিয় কয়েকজন সদস্য মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। তারা হলেন, রাজনগর উপজেলার খাশ‌প্রেমনগর গ্রামের মৃত আছাদ আলীর ছেলে বুলবুল মিয়া (৩৬), একই গ্রামের মিলদার মিয়ার ছেলে মো. মাসুম (১৯) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইছিকোটা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ফজলুল হক (৩২)।

এ সময় তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির মোট ২৪টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৩০ হাজার ৭৩০ টাকা উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহ ইব্রাহীম আলী নামে এক ভুক্তভোগী সদর থানায় অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি শাহ তাছলিম নামক ইমো নাম্বার থেকে তাহার ব্যবহৃত ইমো নাম্বারে ফোন করে তার বোনের কণ্ঠ নকল করে বিভিন্ন সমস্যার কথা বলে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার মডেল থানাধীন কোর্টরোডস্থ আনোয়ার ম্যানশন টিসি মার্কেটের দয়াল ষ্টোর থেকে বিকাশ দোকানদার ফজলুল হক(৩২) কে আটক করে জিজ্ঞাসাবাদে করলে সে অন্য আসামির তথ্য দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার সদর থানার ওসি জানান, ধৃত আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইজ (মোবাইল ফোন) এর মাধ্যমে ছদ্ধবেশ ধারণ করে কৌশলে বিকাশের মাধ্যমে বিকাশ একাউন্ট হইতে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা সংগ্রহ করে আত্নসাৎ পরে আসছিলো। গ্রেপ্তারের পর উক্ত আসামিদের বিরুদ্ধে মামলা করা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বিকাশ প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১