ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি, নিহত ২

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি হয়েছে। এই হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহত ওই দুই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে তারা। খব আল জাজিরার।

পুলিশ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ওই হামলা চালানো হয়। এই রকেটগুলো একটি প্যাকেজিং প্লান্টে আঘাত হানে বলেও জানিয়েছে তারা। এই হামলায় আহত হয়েছে ৭ জন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরায়েলের হারিটজ পত্রিকা জানিয়েছে, হামাসের রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেনের শব্দ শোনা যায়।

এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এসকল অঞ্চলে উপর্যুপরি রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ১০ ইসরায়েলি আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

হারিটেজ আরো জানিয়েছে, গাজা থেকে ওই অঞ্চলে ৫০টি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি গোলাঘর এবং অপর একটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানে। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে তারা।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি, নিহত ২

আপডেট সময় ০৬:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১