ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ দু’জন গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী ও তাদের কাছ থেকে উদ্ধার আলামত।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামে ১৭ মে বিকালে অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. শামীম মিয়া (২৪) ও মো. জমশেদ আলীর ছেলে মো. সানোয়ার হোসেন (২৩)।

১৭ মে রাতে র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৭ মে বিকাল সোয়া পাঁচটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানে পোড়াগাঁও ফুটবল খেলার মাঠের দক্ষিণ পশ্চিম পাশের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. শামীম মিয়া ও মো. সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশী মদ ও দু’টি মোবাইল ফোন (সীমসহ) উদ্ধার করা হয়। বিদেশী মদের অনুমান মূল্য ৪ হাজার টাকা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ দু’জন গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১