ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

রকেট ভূপাতিত : চীনের বিরুদ্ধে মুখ খুলল নাসা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চীনের লং মার্চ-৫বি ওয়াই২ রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়ার বিষয়ে অবশেষে মুখ খুলল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)।

নাসার প্রশাসনিক কর্মকর্তা বিল নেলসন জানিয়েছে, এটা পরিষ্কার যে চীন তাদের দায়িত্বগত মান পূরণে ব্যর্থ হয়েছে।

সংস্থাটি জানায়, মহাকাশ গবেষণাকারী দেশগুলোকে মানুষের ঝুঁকি ও সম্পদ রক্ষার্থে অবশ্যই সচেতন হতে হবে। সেইসঙ্গে মহাকাশ নিয়ে কাজ করলে অবশ্যই কাজের নিরাপত্তা, স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে হবে।

৯ মে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে সেটি ভারত মহাসাগরের আরব সাগরের অংশে আছড়ে পড়ে।

গত মাসে চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি নিয়ে কক্ষপথে রওনা দেয় লংমার্চ ৫বি নামে রকেটটি।

তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটির তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছিল।

মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট ১১টি মিশন পরিচালনা করছে চীন। এর প্রথমটিতেই লংমার্চ ৫বি রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয়।

বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরপাক খেতে থাকা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বস্তু ছিল ১৮ টন ওজনের এই ধ্বংসাবশেষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রকেট ভূপাতিত : চীনের বিরুদ্ধে মুখ খুলল নাসা

আপডেট সময় ০৮:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১