ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ইসলামপুরে ডাকাত সর্দার সুজন হত্যা মামলায় গ্রেপ্তার ২

ডাকাত সর্দার সুজন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার ডাকাত সর্দার সুজন তরফদারকে (৪২) হত্যা মামলার আলম প্রামানিক (৪২)ও লাল প্রামানিককে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা উপজেলার প্রজাপতি চর গ্রামের মো. জয়নাল প্রামানিকের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করেন। তিনি জানান, হত্যা মামলার এজাহারভুক্তসহ একাধিক মামলার আসামি আলম প্রামানিক ও প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষির ভিত্তিতে লাল প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার দিনও এজাহারভুক্ত দুই আসামিকে ধরে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চিহ্নিত ডাকাত সর্দার একাধিক মামলার আসামি সুজন তরফদার ২১ এপ্রিল উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর মডেল মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রজাপতির চর বাজারে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে ধারাল অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তিনি বেলগাছা ইউনিয়নের চর বরুল গ্রামের মৃত আকবর আলী তরফদারের ছেলে। এ ব্যাপারে ইসলামপুর থানায় ১৩ জনকে আসামি করে নিহতের স্ত্রী আমেনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

ইসলামপুরে ডাকাত সর্দার সুজন হত্যা মামলায় গ্রেপ্তার ২

আপডেট সময় ০৭:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১