ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসরাইলকে ‘বর্ণবিদ্বেষী’ বললো এইচআরডাব্লিউ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইআরডাব্লিউ ইহুদিবাদী ইসরাইলকে ‘বর্ণবিদ্বেষী সরকার’ উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে আমেরিকা। খবর পার্সটুডে’র।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, “এইচআরডাব্লিউ তার প্রতিবেদনে ইসরাইলকে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবিদ্বেষী আচরণ ও তাদের প্রতি নির্যাতনের অপরাধে দায়ী করেছে। তবে মৌলিকভাবে ‘বর্ণবিদ্বেষী’ পরিভাষাটি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না।”

সাকি আরো বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু এসব প্রতিবেদনে কখনো এরকম পরিভাষা ব্যবহার করা হয় না।”

হিউম্যান রাইটস ওয়াচ ২৭ এপ্রিল ১২৩ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করে ইহুদিবাদী ইসরাইলকে ‘বর্ণবিদ্বেষী’ সরকার আখ্যায়িত করে বলেছে, ইসরাইলি কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছেন। কাজেই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের উচিত তাদের বিচার করা।

আন্তর্জাতিক আইনে ‘বর্ণবাদ’কে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ইসরাইলকে ‘বর্ণবিদ্বেষী’ বললো এইচআরডাব্লিউ

আপডেট সময় ০৮:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১