ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে অবৈধ বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার পিটিআই রোডের পশ্চিম ফুলবাড়ীয়া বৌবাজারের এম জে ফার্মেসির সামনে থেকে অবৈধ বড়িসহ মো. মিজানুর রহমান (৪৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২৪ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বর্তমান ঠিকানা জামালপুর সদর উপজেলার পিটিআই রোড পশ্চিম ফুলবাড়ীয়া বৌবাজার এলাকা।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২৪ এপ্রিল বিকেল পাঁচটা ১০ মিনিটের দিকে জামালপুর সদর উপজেলার পিটিআই রোডের পশ্চিম ফুলবাড়ীয়া বৌবাজারের এম জে ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ইজিয়াম ৩৬০টি, সেডিল ১৮০টি এবং সেন্ট্রাডল ১৪টি সর্বমোট ৫৫৪টি অবৈধ বড়ি উদ্ধার করা হয়। বড়িগুলোর আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা।

আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে অবৈধ বড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১