ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুর পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বিকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে ওই সভা অনুষ্ঠিত হয়।

এ দিন পুলিশ সুপার মোহাম্মদ হাসান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুর কমান্ডেন্ট) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান শাকিল, জেলার পাঁচ উপজেলার বিভিন্ন থানার ওসি ও অন্যান্য ইউনিট ইনচার্জ। এছাড়াও সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা অংশগ্রহণ করেন।

২২ এপ্রিল রাতে এ খবর লেখার সময় সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন। পরে পুলিশ সুপার কিছু বিষয়ে তৎক্ষণাৎ সমাধান প্রদান করেন। এছাড়া কিছু সমস্যার পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে সকল পুলিশ সদস্যকে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের সেবায় পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরে অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়।

এছাড়া মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারসহ ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দের বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শেরপুর পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১