ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছে প্রায় ৩০ লাখ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্বে ১৭ এপ্রিল করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ৩০ লাখে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিশ্বে টিকা দেওয়ার কর্মসূচি যেমন চলছে তেমনি ভারতের মতো কোন কোন দেশে সংক্রমণের উর্ধ্বগতির পাশাপাশি চলছে লকডাউন জারির কাজ।

চীনের উহানে ২০১৯ সালে করোনার প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বে এ পর্যন্ত ১০ কোটিরও বেশি লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

করোনার কারণে দেশে দেশে কর্তৃপক্ষ লকডাউন জারি করতে বাধ্য হয়েছে। এতে জনগণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর হয়ে উঠেছে।

এদিকে ভারতে প্রতিদিনের সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে গেছে । দেশটির রাজধানী নয়াদিল্লীতে কঠোর লকডাউন ও কারফিউ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানে সংক্রমণের উর্ধ্বগতির কারণে নতুন করে লকডাউন জারি করা হয়েছে।

এদিকে ল্যাটিন আমেরিকা ও দক্ষিণপূর্ব এশিয়ার পরিস্থিতি নাজুক হয়ে উঠলেও কিছুটা আশার কথা শোনা যাচ্ছে ইউরোপের দিক থেকে।

এ মহাদেশটির কিছু কিছু দেশে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। ইতালিতে ১৬ এপ্রিল এক ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৬ এপ্রিল থেকে স্কুল ও রেস্টুরেস্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

এছাড়া ব্রিটেনেও জারি থাকা কঠোর লকডাউন পর্যায়ক্রমে তুলে নেয়া হচ্ছে। জার্মানী ১৬ এপ্রিল যুক্তরাজ্যকে করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে প্রত্যাহার করে নিয়েছে।

এর অর্থ হলো যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছে প্রায় ৩০ লাখ

আপডেট সময় ০৪:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১