ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

যাদের চলাচলে ‘মুভমেন্ট পাস’ লাগবে না

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে জরুরী সেবা খাতগুলো খোলা রয়েছে। বিধি-নিষেধের মধ্যে যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য ‘মুভমেন্ট পাসে’র ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ।

এজন্য একটি অ্যাপস তৈরি করেছে পুলিশ। এর নাম ‘মুভমেন্ট পাস অ্যাপস’।

এই পাসধারী ব্যক্তি বাধাহীনভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে জরুরি সেবাখাতের মানুষদের মুভমেন্ট পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

তারা শুধু পরিচয়পত্র প্রদর্শন করে বিধিনিষেধের সময় চলাচল করতে পারবেন।

পুলিশ সদর দপ্তর থেকে ১৫ এপ্রিল এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলমান বিধিনিষেধের আওতামুক্ত যারা, তারা হচ্ছে- চিকিৎসক, নার্স, মেডিকেল স্টাফ, কোভিড টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ, সাংবাদিক, গণমাধ্যমের ক্যামেরাম্যান, ব্যাংকার, ব্যাংকের অন্যান্য স্টাফ, টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী, বেসরকারি নিরাপত্তাকর্মী, জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী, অফিসগামী সরকারি কর্মকর্তা, শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, ডাকসেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা, বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তারা।

এদিকে ৪৬ ঘন্টায় ‘মুভমেন্ট পাস’ (https://movementpass.police.gov.bd/) ওয়েবসাইটে ১৬ কোটি হিট: ৪৬ ঘন্টায় এ পর্যন্ত মোট ১৬ কোটি নাগরিক পুলিশের ‘মুভমেন্ট পাস’ নেওয়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করেছে।

পুলিশ সদর দপ্তর জানায়, ১৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ওয়েবসাইটে ১৬ কোটি হিট হয়েছে। সে হিসেবে প্রতি মিনিটে হিট হয়েছে ৫৭ হাজার ৯৪২টি। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেননি।

গত ৪৬ ঘন্টায় ৩ লাখ ১৬ হাজার নাগরিককে মুভমেন্ট পাস দেওয়া হয়েছে।

একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই ‘মুভমেন্ট পাস’ ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবল মাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

যাদের চলাচলে ‘মুভমেন্ট পাস’ লাগবে না

আপডেট সময় ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১