ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন, নির্দেশনা অমান্যে বিভিন্ন দোকানে জরিমানা

লকডাউন কার্যকর করতে ইউএনও এস. এম. মাজহারুল ইসলামের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মহামারি করোনাভাইরাস রোধে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে অভিযান চলমান রয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের। লকডাউনেও জনসচেতনতা বৃদ্ধিতে ও মাস্ক ব্যবহারে শতভাগ কার্যকর ১৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম বিভিন্ন হাট ও বাজারে অভিযান চালান। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে সরকারি নির্দেশনা না মানার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৭টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম রোকনুজ্জামান খান। এ সময় পৌর শহরের একাধিক স্থানে তিনি স্বাস্থ্যবিধি বাস্তবায়নসহ করোনারোধে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা করেন।

অন্যদিকে, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া এবং ওসি মো. মাজেদুর রহমান জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান।

সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধিতে আমাদের অভিযান চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা থেকে মুক্ত থাকি’ স্লোগান নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে জনসাধারণকে সচেতন করতে সব জায়গায় অভিযান চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন, নির্দেশনা অমান্যে বিভিন্ন দোকানে জরিমানা

আপডেট সময় ১১:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১