ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে দেশটিতে এটি একটি নতুন রেকর্ড। এনিয়ে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জনে দাঁড়ালো। এদিকে সেখানে সক্রিয় রোগির সংখ্যা বর্তমানে ১৫ লাখ ছাড়িয়ে গেছে। ১৬ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

খবরে বলা হয়, পরপর দ্বিতীয় দিনের মতো ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ অতিক্রম করলো।

১৬ এপ্রিল সকাল ৮ টায় হাল নাগাদ করা পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরো ১ হাজার ১৮৫ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জনে দাঁড়ালো। ২০২০ সালের ১৯ অক্টোবরের পর এ সংখ্যা সর্বোচ্চ।

ভারতে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে টানা ৩৭ দিন ধরে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এর ফলে বর্তমানে ভারতে সক্রিয় রোগির সংখ্যা বেড়ে মোট ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের ১০.৯৮ শতাংশ। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার হার হ্রাস পেয়ে বর্তমানে ৮৭.৮০ শতাংশে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

আপডেট সময় ০৫:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১