ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ইরাকে রকেট হামলায় তুর্কি সেনা নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইরাকের উত্তরাঞ্চলে ১৪ এপ্রিল একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় এক তুর্কি সৈন্য নিহত হয়েছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

মন্ত্রণালয় জানায়, ইরাকের মসুল নগরীর বাইরে বশিকায় অবস্থিত তুর্কি ঘাঁটিতে ‘হামলায় আমাদের বীর চার ভাইয়ের একজন নিহত হয়েছেন।’

তারা আরো জানায়, সেখানে তিনটি রকেট ছোড়া হলেও কেবলমাত্র একটি রকেট তার লক্ষ্যে আঘাত হানে। রকেটগুলোর একটি পার্শ্ববর্তী গ্রামে আঘাত হানলে ইরাকি এক শিশু আহত হয়। ওই এলাকায় ড্রোন পর্যবেক্ষণে তুর্কি সেনা মোতায়েন করা হয়।

বশিকা হামলার স্বল্প সময় আগে প্রায় ১০ কিলোমিটার দূরে ইরাকি কুর্দিস্তানের রাজধানী আর্বিল বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে। এ দুই হামলা কারা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

ইরাকে রকেট হামলায় তুর্কি সেনা নিহত

আপডেট সময় ০৩:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১