ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

লসঅ্যাঞ্জেলেসে তিন শিশু সন্তানকে হত্যা করলেন মা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে স্বামীর সঙ্গে কলহের জের ধরে তিন শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে এক গৃহবধূ। খবর লসঅ্যাঞ্জেলেস ডেইলি নিউজের।

সন্তানদের হত্যার পর পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় ১০ এপ্রিল লসঅ্যাঞ্জেলেস শহর থেকে ২০০ মাইল দূরের তুলারে পল্লী এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ নিহত শিশুদের বাবা এরিক ডেনটনকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত তিন শিশু জোয়ানা, টেরি ও সেইরার বয়স যথাক্রমে ৩ বছর, ২ বছর ও ৬ মাস।

তাদের মধ্যে দুজন কন্যা ও একজন ছেলেশিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। রক্তাক্ত অবস্থায় তিনটি শিশুকে তিনি পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানান।

স্থানীয় পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

লসঅ্যাঞ্জেলেসে তিন শিশু সন্তানকে হত্যা করলেন মা

আপডেট সময় ১২:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১