ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

ভারতে রেকর্ড সংখ্যক লোক করোনায় সংক্রমিত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে নতুন করে এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ এপ্রিল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

দেশটিতে করোনায় নতুন করে মারা গেছে ৭৯৪ জন যা গত বছরের ১৮ অক্টোবরের পর সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।

এদিকে বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৬ হাজার ৬৩১ জন যা মোট সংক্রমণের ৭.৯৩ শতাংশ। সুস্থতার হার কমে হয়েছে ৯০.৮০ শতাংশ। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ(আইসিএমআর) বলছে, দেশটিতে এ পর্যন্ত ২৫ কোটি ৫২ লাখ ১৪ হাজার ৮০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে রেকর্ড সংখ্যক লোক করোনায় সংক্রমিত

আপডেট সময় ০৭:২৫:১১ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১