ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

ভারতের মুম্বাইয়ে লকডাউন, করোনার টিকায় ঘাটতি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভারতে করোনায় সবচেয়ে সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে ১০ এপ্রিল সপ্তাহান্তে লকডাউন জারি করা হয়েছে।

রাজ্যটিতে করোনার সংক্রমণ তীব্র রূপ নেয়ায় এবং টিকায় ঘাটতি থাকার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এই লকডাউন জারি করল।

ভারতে মার্চ মাসের শেষ দিক থেকেই প্রতিদিন এক লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় অনেক রাজ্যই করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে। মহারাষ্ট্র ও এর রাজধানী মুম্বাইয়ে রেষ্টুরেন্টসমূহ বন্ধ এবং পাঁচজনের বেশি লোক একত্রে জড়ো হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজ্যের সাড়ে ১২ কোটি লোককে এপ্রিলের শেষ নাগাত ১০ এপ্রিল থেকে প্রতি সপ্তাহান্তে লকডাউনে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবে না।

এছাড়া ছত্তিশগড়ের রায়পুর জেলাতেও ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে।

এদিকে ভারতের এক কোটি ৩০ লাখ জনসংখ্যার বিপরীতে এ পর্যন্ত মাত্র ৯ কোটি ৪০ লাখ ডোজ করোনার টিকা সরবরাহ সম্ভব হয়েছে।

মেগাসিটি মুম্বাইয়ে ৮ এপ্রিল ৭১টি বেসরকারি হাসপাতালের মধ্যে ২৫টিতে টিকা সরবরাহে ঘাটতি ছিল।

বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের সিইও টিকা উৎপাদন বিষয়ে খুব চাপের মধ্যে রয়েছে বলে সতর্ক করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

ভারতের মুম্বাইয়ে লকডাউন, করোনার টিকায় ঘাটতি

আপডেট সময় ০১:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১