ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলেন প্রেমিকা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

দীর্ঘদিন প্রেম করার পরও অন্য মেয়েকে বিয়ে করার ক্ষোভে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক প্রেমিকা। গেল ৯ এপ্রিল রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শ্রীবরদীর ষাইট কাঁকড়া গ্রামের আবু বক্করের ছেলে জিহানের (২৭) সাথে বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে ও তারই ফুফাতো বোন রীনার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি জিহান রীনাকে বিয়ে না করে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করে। এতে ভীষণ ক্ষুব্ধ হয় রীনা।

৯ এপ্রিল রাতে রীনা তার সাবেক প্রেমিক ও মামাতো ভাই জিহানকে নিজ বাড়িতে ডেকে নেয়। একপর্যায়ে তার সঙ্গে মেলামেশা করতে গেলে ধারালো ব্লেড দিয়ে জিহানের পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় জিহানের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রীনাকে আটক করে। এ সময় রীনা অচেতন হয়ে পড়ে।

এ ঘটনায় আজ (১০ এপ্রিল) মামলার প্রস্তুতি চলছে জানিয়ে শ্রীবরদী থানার ওসি মোখলেসুর রহমান বলেন, মামলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলেন প্রেমিকা

আপডেট সময় ১২:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১