ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীকে ১ লাখ ডোজ টিকা দিলেন ভারতের সেনাপ্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এক লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে তিনি এগুলো হস্তান্তর করেন।

৮ এপ্রিল এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর।

ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সেনাপ্রধান।

এর আগে ৮ এপ্রিল সকালে পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাপ্রধান। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে এই সফরে এলেন তিনি।

ভারতীয় সেনাপ্রধানের সাথে তাঁর স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল আছেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন। ভারতীয় সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন।

জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে তাঁর অভিজ্ঞতা বিনিময় করবেন ভারতীয় সেনাপ্রধান। তিনি যৌথ সামরিক অনুশীলন- শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। ভারতীয় সেনাপ্রধানের এই সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বাংলাদেশ সেনাবাহিনীকে ১ লাখ ডোজ টিকা দিলেন ভারতের সেনাপ্রধান

আপডেট সময় ০৬:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১