ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করলো পুলিশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসের (কোভিড-১৯) বিধিনিষেধ ভঙ্গ করে নিজের জন্মদিনের অনুষ্ঠান করায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করেছে পুলিশ। পারিবারিকভাবে নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছিলেন তিনি। খবর দ্য গার্ডিয়ান’র।

৯ এপ্রিল দেশটির পুলিশপ্রধান ওলে সায়েভেরুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আর্না সোলবার্গ নরওয়ের দুই মেয়াদের প্রধানমন্ত্রী। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একটি পাহাড়ি রিসোর্টে ওই পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে ১৩ জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। দেশটিতে করোনার কারণে ১০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তিনি করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় ২০ হাজার নরওয়েজিয়ান ক্রোন বা ১ হাজার ৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ।

অবশ্য এ ঘটনায় তিনি ক্ষমাও চেয়েছেন। পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানা করা হয় না। করোনার বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সরকারি দায়িত্বের অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনিই বিধি ভাঙছেন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।

পুলিশপ্রধান সায়েভেরুদ বলেন, যদিও আইন সবার জন্য সমান, তবে আইনের সামনে সবাই সমান নয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করলো পুলিশ

আপডেট সময় ০৭:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১