ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মেঘনায় চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ভোলা-লক্ষীপুর রুটের চলাচলকারী ফেরি কলমিলতায় ৮ এপ্রিল ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর রাত ৪টার দিকে মেঘনার মাঝ নদীতে অগ্নিকাণ্ডে ৪টি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান ও ১টি মোটর সাইকেল পুড়ে গেছে। খবর পেয়ে ভোলা সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। একটি ছোট ট্রাকের ককসিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন জাতীয় বার্তা সংস্থা বাসস’কে জানান, খবর পেয়ে অন্য একটি ফেরির মাধ্যমে মেঘনায় ফেরিটির কাছে যাই। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৮টি গাড়ি ও ১টি মোটর সাইকেল পুড়ে গেলেও ১১টি গাড়ি রক্ষা করতে পেরেছি আমরা। ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভোলা নৌ পুলিশের ওসি সুজন কুমার পাল জানান, ফেরিটি রাত ৩ টার দিকে মজু চৌধুরীর হাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষীপুরের মতির হাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে আসলে হাঠাৎ করেই আগুন লাগে। এসময় অন্য ট্রলারের মাধ্যমে বেশ কয়েকজন যাত্রী নিরাপদে ইলিশা ঘাটে পৌঁছান।

ভোলা-লক্ষীপুর ফেরি সার্ভিসের ম্যানেজার পারভেজ খান বলেন, অগ্নিকাণ্ডে ফেরির কোন ক্ষতি হয়নি। যেহেতু ফেরিতে থাকা যানবাহন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাই সেসবই পুড়েছে। ফেরির ইঞ্জিন ভালো আছে। বর্তমানে মেঘনার বিরবিরি চরে ফেরিটি রয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

মেঘনায় চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড

আপডেট সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১