ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মেলান্দহে উরমা নদী থেকে বালি উত্তোলন চলছেই

মেলান্দহে উরমা নদী থেকে বালি উত্তোলন চলছেই। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা-রোকনাইপাড়া উরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন চলছেই। এতে কৃষি বোরো আবাদের জমি নদী গর্ভে বিলীন হতে চলেছে। এ ব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে প্রকাশ, প্রশাসনের অভিযান চালানোর পর কিছুদিন বালি উত্তোলন বন্ধ ছিল। এখন গুচ্ছগ্রামের মাটি কাটার অজুহাত দেখিয়ে টানা দুই মাস যাবৎ উরমা নদী থেকে ড্রেজার মেশিন ও ভেক্যু মেশিন দিয়ে মাটি উত্তোলনের মহোৎস চলছে। প্রভাবশালী মহলের যোগসাজসে উত্তোলিত বালি বিভিন্ন এলাকা এবং ঠিকাদারদের কাছে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় নিরীহ কৃষক আহেদ আলী খোকা (৬০), ফুলু মিয়া (৩৫), সাহেরা বেগম (৪৫)সহ এলাকাবাসি জানান, প্রতিবাদ জানালে বালি খেকুরা প্রশাসনের ভয় দেখানোসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন জানান, এ ধরনের কোন ঘটনা তিনি অবগত নন। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়েছি। আজো অভিযান চালিয়ে ব্রহ্মপুত্র নদীতে বালি উত্তোলনকৃত ড্রেজার মেশিন পুড়ানো হয়েছে। মাহিন্দ্র গাড়িসহ ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মেলান্দহে উরমা নদী থেকে বালি উত্তোলন চলছেই

আপডেট সময় ০৭:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১