ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাজিলে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রাজিলে করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে ২৬ মার্চ ৩ হাজার ৬৫০ জন মারা গেছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে মহামারি করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে একের পর এক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে ব্রাজিলে সবচেয়ে বেশি লোক করোনায় মারা গেছে। এ সংখ্যা তিন লাখ সাত হাজারেরও বেশি।

গত দুসপ্তাহ ধরে ব্রাজিলে প্রতিদিন গড়ে দুই হাজার চারশ’ করে লোক মারা যাচ্ছে যা জানুয়ারির তুলনায় তিনগুণ। ২৩ মার্চ মারা গেছে তিন হাজার লোক।

ব্রাজিলে লোকজন সামাজিক দূরত্বের নিয়ম না মানায় এবং নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।

নতুন ধরনের করোনা অনেক বেশি সংক্রামক ও মারাত্মক।

এছাড়া দেশটির টিকা কার্যক্রমও খুব ধীর গতিতে চলছে। দেশটির ২১ কোটি ২০ লাখের লোকের মধ্যে মাত্র ৫.৯ শতাংশ লোক মাত্র টিকার এক ডোজ গ্রহণ করেছে।

দেশটির বিশেষজ্ঞরা পরামর্শ হিসেবে লকডাউন ও মাস্ক পরার কথা বলছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ব্রাজিলে করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

আপডেট সময় ০৪:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১