ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু

বকশীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ও ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেও মাস্ক ব্যবহার না করায় পথচারী ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ মার্চ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযানে জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ২২ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে পথচারীসহ অটোরিকশাচালক, ভ্যানচালক, বিভিন্ন পরিবহনে মাস্ক ব্যবহার না করা এবং পাঁচটি হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ ২৪টি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মুন মুন জাহান লিজা জানান, করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি

বকশীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ও ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়

আপডেট সময় ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১