ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

আফগানিস্তানে সংঘর্ষে নিহত ৩৬

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় জঙ্গি তৎপরতা ও সহিংসতায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। ২০ মার্চ স্থানীয় একটি স্বাধীন যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় রিডাকশন ইন ভায়োলেন্স জানায়, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের পর্যবেক্ষণ দল আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের এক সদস্যসহ ৩৬ জন নিহত হওয়ার খবর পেয়েছে। এদের মধ্যে ৩৫ জনই তালেবান জঙ্গি।’

গ্রুপটি জানায়, উল্লেখিত সময়ে ৩১ তালেবান জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছে।

তারা আরো জানায়, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে চারটিতে এসব সহিংস ঘটনা ঘটে।

ওই দিন দেয়া আফগান প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে পৃথক এক ঘটনায় সাত জঙ্গিকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের জাজি আরিওব জেলায় জঙ্গি নির্মূল অভিযান চলাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, এ সময় পার্বত্য এ অঞ্চলের ওই জেলার বিভিন্ন এলাকা তালেবানের হাত থেকে মুক্ত করা হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

আফগানিস্তানে সংঘর্ষে নিহত ৩৬

আপডেট সময় ০৭:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১