ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

আলজেরিয়া উপকূলে ৬.০ মাত্রার ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আলজেরিয়া উপকূলে ১৮ মার্চ একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১:০৪ টায় (গ্রিনিচ মান সময় ০০০৪ টা) বাজাইয়া নগরীর ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানায়. বাজাইয়াতে ভূমিকম্পের আঘাতে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়। নগরীর জনসংখ্যা প্রায় এক লাখ ৬৪ হাজার।

মার্কিন সংস্থা জানায়, সেখানে রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর একই এলাকায় রিখটার স্কেলে ৫.২ ও ৪.৭ মাত্রার আরো দু’টি ভূমিকম্প আঘাত হানে।

বাজাইয়ায় জেনারেল ডিরেক্টরেট অব আলজেরিয়া সিভিল প্রটেকশন জানায়, এতে সেখানের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

তারা আরো জানায়, ভূমিকম্পে একেবারে পুরাতন কিছু বাড়ি ধসে পড়ার পাশাপাশি বিভিন্ন ভবনের দেয়ালে ফাঁটল ধরেছে।

ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

আলজেরিয়া উপকূলে ৬.০ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় ০১:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১