ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাজিলে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রাজিলে ৯ মার্চ একদিনে করোনাভাইরাসে প্রায় দু’হাজার লোক মারা গেছে। এটি একদিনের মৃত্যুতে রেকর্ড ভাঙার ঘটনা। দেশটিতে করোনা রোগীরা হাসপাতাল উপচে পড়ছে এবং টিকা দেওয়ার গতি খুব ধীর।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের মৃত্যুর হিসেবে বলা হয়েছে, দেশটিতে মোট ১ হাজার ৯৭২ জন লোক করোনায় মারা গেছে। বিশ্বে একদিনের মৃত্যুর হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই এর চেয়ে বেশি লোক একদিনে মারা গেছে।

ব্রাজিলে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ৬৪ হাজার ৩৭০ জন।

এর আগে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মারা গিয়েছিল ৩ মার্চ। ওইদিনের মৃতের সংখ্যা ছিল ১৯শ’। গত দু’সপ্তাহে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বেড়েছে।

এদিকে দেশটির হাসপাতালের চিত্র ও ভয়াবহ। নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৮০ শতাংশেরও বেশি করোনা রোগীর দখলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ব্রাজিলের প্রতি করোনা মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ব্রাজিলের কারণে তার প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে যদি না দেশটি করোনা মোকাবেলায় আন্তরিক না হয়।

এদিকে ব্রাজিলে টিকা দেওয়ার গতিও খুব ধীর। দেশটির ৮৬ লাখ লোকের মধ্যে মাত্র ৪.১ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে মাত্র ২.৯ শতাংশ লোক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ব্রাজিলে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

আপডেট সময় ০৬:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১