ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

নারী দিবস পালন করলো জামালপুর জেলা মহিলা দল

আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা বের করে মহিলা দল। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক নারী দিবসে জামালপুরে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে ৮ মার্চ বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে তমালতলা গিয়ে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা, মহিলা দল নেত্রী শামীমা বেগম রুবি, পিয়ারা হায়দার ও জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান বক্তব্য রাখেন।

নারী দিবসের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার নারীদের অধিকারের কথা মুখে বললেও বাস্তবে তার ভিন্ন চিত্র দেখা যায়। সারাদেশে নারী ও শিশু নির্যাতন বেড়েই চলেছে। অবিলম্বে নারীদের অধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

নারী দিবস পালন করলো জামালপুর জেলা মহিলা দল

আপডেট সময় ১০:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১