ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

কমনওয়েলথে অনুপ্রেরণাদায়ী শীর্ষ ৩ মহিলা নেতার অন্যতম শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের অনুপ্রেরণাদায়ী শীর্ষ তিন মহিলা নেতার মধ্যে স্থান পেয়েছেন।

আন্তর্জাতিক মহিলা দিবস ২০২১ উদযাপনের প্রাক্কালে একটি বিশেষ ঘোষণায় কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেছেন।

কোভিড মহামারী চলাকালীন অসাধারণ নেতৃত্ব প্রদর্শনের জন্য কমনওয়েলথের শীর্ষ তিন জন অনুপ্রেরণাদায়ী মহিলা নেতাদের অন্যতম হচ্ছেন শেখ হাসিনা।

প্যাট্রিসিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডেন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলিকেও একই সম্মান দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি সর্বদাই অনেক মহিলা ও মেয়েদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। আমি কমনওয়েলথের তিন জন অসাধারণ নেতার নাম বলতে চাই যারা কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় নিজ দেশে তাদের অসাধারণ ভূমিকা রেখেছেন। তারা হচ্ছেন জ্যাসিন্ডা আরডেন, মিয়া আমোর মোটলি এবং শেখ হাসিনা।’

মহাসচিব আরো বলেন, ‘আরও অনেক মহিলার পাশাপাশি তিন নেতাই আমাকে এমন একটি বিশ্বের জন্য প্রত্যাশা জাগিয়েছেন যা নারী ও পুরুষদের জন্য একটি সাধারণ ভবিষ্যত এনে দিবে এবং আমাদের সকলের মঙ্গল সাধন করবে।’

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কমনওয়েলথে অনুপ্রেরণাদায়ী শীর্ষ ৩ মহিলা নেতার অন্যতম শেখ হাসিনা

আপডেট সময় ০৯:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১