ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার কারণে দেশের মানুষ সম্পদে পরিণত হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অসম্ভব সম্ভাবনার দেশ, শেখ হাসিনার কারণে দেশের মানুষ সম্পদে পরিণত হয়েছে। তিনি বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। বিদেশি বিনিয়োগে অনেক কারখানা হবে। আমাদের ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা গড়তে হবে। দারিদ্র্য খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, আমি মনে করি না যে মানুষটি আজকে সফল হয়নি তার মধ্যে সফল না হওয়ার মত কোন কারণ আছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, সংকল্প থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে।

২৬ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটন আয়োজিত ‘চেইন হ্যান্ডওভার সিরোমনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন।

জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের সভাপতি টিপু সুলতান সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ উন নবী প্রিন্স ও চট্টগ্রামের সদ্য বিদায়ী সভাপতি শহীদুল মোস্তাফা চৌধুরী মিজান।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমাদের দেশের তরুণরা স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণে নেতৃত্ব সৃষ্টি করছে। উন্নত জাতির বুনিয়াদ আছে, অতীত আছে। আমাদের তরুণদের উদ্বুদ্ধ করতে হবে। নিজেকে ভালোবাসলে মানুষকে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে। আমি মনে করি না দুর্নীতি, অন্যায়, অপরাধ না করলে আমরা টিকে থাকব না। আমার বাবাকে প্রথম উপার্জনের টাকা দেওয়ার সময় তিনি বলেছিলেন, তোমার টাকায় সন্দেহ থাকলে আমাকে দিওনা। সেই থেকে এখনো আমি অসৎ পথে রোজগার করিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করেছেন। একসময় সাবমেরিন কেবল বিনামূল্যে বসাতে পারতাম, বিএনপি বলল নিরাপত্তার জন্য হুমকি হবে। এখন ডিজিটাল দেশ হওয়ায় মানুষের আয় বেড়ে গেছে। মাগো চারটা ভাত দেন- এশব্দ এখন আর শুনি না।

অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম ও মেয়র রেজাউল করিমকে জেসিআই’র পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন নতুন কমিটির সভাপতি মো. টিপু সুলতান শিকদার।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

শেখ হাসিনার কারণে দেশের মানুষ সম্পদে পরিণত হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট সময় ০৪:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১