ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে ১৯৭১ সালে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার, এমনটাই জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

২৬ ফেব্রুয়ারি সকালে মাদারীপুর সার্কিট হাউসে খ. ম. মুরশীদ পরিচালিত মুক্তিযুদ্ধ নিয়ে পূর্ণদৈঘ্য বাংলা চলচিত্র ‘বাংলার দর্পণ’-এর মহরত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় শাজাহান খান আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা যদি বুকে ধারণ না করে তাহলে কোন বাঙালি বাংলাদেশের স্বাধীনতার কথা ভাবতে পারেনা। আওয়ামী লীগ নির্বাচনের আগে ইশতেহারে ঘোষণা দিয়েছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে ধারণ করতে হবে। এজন্য দেশের মুক্তিযুদ্ধ নিয়ে চলচিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। অনেক আগেই এ উদ্যোগ নেয়া হলেও নানাভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে।

শাজাহান খান বলেন, বাঙালি নৌ-কমান্ডরা ১৯৭১ সালের ১৫ আগস্টে দেশের খুলনা, মংলা, চট্টগ্রাম ও চাঁদপুর এ ৪টি নৌবন্দরে একযোগে পাক সেনাদের ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়। এ অপারেশনের নাম ছিল ‘অপারেশন জ্যাকপট’। অপারেশনে একজনও বাঙালি মারা যায়নি। নৌ-কমান্ডদের সকল সদস্যরা সফল অপারেশন করেছে। এ ইতিহাস অনেকেই জানেনা। মুক্তিযুদ্ধের এ ইতিহাসকে জাগ্রত করতেই ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করা হচ্ছে। সিনেমাটিতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে হতে পারে ধারণা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ বেবতি মোহন সরকার, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, চলচিত্র পরিচালক ও নাট্যকার খ.ম. মুরশীদসহ অনেকেই।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

মুক্তিযুদ্ধের চেতনা বাড়াতে ‘অপারেশন জ্যাকপট’ নামে সিনেমা নির্মাণ করছে সরকার

আপডেট সময় ০৮:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১