ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

মিয়ানমারে বিক্ষোভকালে ২ জনের প্রাণহানি, সামরিক জান্তার নিন্দা জাতিসংঘের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকালে দুই জনের প্রাণহানির ঘটনায় ২১ ফেব্রুয়ারি জাতিসংঘ নতুন করে দেশটির সামরিক জান্তার নিন্দা জানিয়েছে।

এদিকে জান্তা বিরোধী বিক্ষোভের প্রথম বলি তরুনীটির অন্তেষ্ট্যিক্রিয়ার প্রস্তুতি নিয়েছে শোকার্ত মানুষের দল।

বেসামরিক নেত্রী অং সান সুচির মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ নিয়ন্ত্রণে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের কৌশল আরো বিস্তৃত করছে।

গত দু’সপ্তাহ ধরে দেশটিতে যে বিক্ষোভ চলছে তা মারাত্মক রূপ নেয় শনিবার। ওইদিন মান্দালয়ে নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ সমাবেশের ওপর গুলি চালায়।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ২১ ফেব্রুয়ারি মারাত্মক এ সহিসংতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিুরদ্ধে প্রাণঘাতি শক্তি প্রয়োগ, দমন ও নিপীড়ন অগ্রহণযোগ্য।

দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী ও সাংস্কৃতিক রাজধানী মান্দালয়ে একটি শিপইয়ার্ডে অভিযান চালিয়ে বন্দর শ্রমিকদের আটককালে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে।

উদ্ধাকর্মীরা জানিয়েছেন, সৈন্যরা তাজা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

মান্দালয় ভিত্তিক স্বেচ্ছাসেবী জরুরি উদ্ধারকারী দলের প্রধান হালিয়াং মিন ও দু’জনের প্রাণহানির কথা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক জরুরি কর্মী প্রাণহানির এ খবর নিশ্চিত করেছেন। হালিয়াং মিন ও সহিংসতায় আরো ৩০ জনের আহত হওয়ার খবর জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে।

গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

ওই দিন নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

মিয়ানমারে বিক্ষোভকালে ২ জনের প্রাণহানি, সামরিক জান্তার নিন্দা জাতিসংঘের

আপডেট সময় ০১:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১