ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহনেওয়াজ শাহান শাহ’র গণসংযোগ

দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহনেওয়াজ শাহান শাহ গণসংযোগ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আসন্ন দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে পৌরবাসীর দ্বারে দ্বারে নারীকেল গাছ প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান মেয়র শাহনেওয়াজ শাহানশাহ।

১২ ফেব্রুয়ারি পৌর শহরের বাজার ব্যবসায়ী, হোটেলসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানে এবং সাধারণ জনগণ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি ভোট প্রার্থনা করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতা ও তার সমর্থকরা সাথে ছিলেন।

ভোট প্রার্থনার সময় তিনি বিগত পাঁচ বছরের উন্নয়ন ভোটারদের মাঝে তুলে ধরেন।বর্তমান মেয়র শাহনেওয়াজ শাহান শাহ বলেন, আমি ২০১৬ সালে দলীয় প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে পৌরসভাকে বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীত করেছি। পাড়ায়, মহল্লায় রাস্তা ও ড্রেন হয়েছে। অসহায় লোকজন পেয়েছে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড। দেওয়া হয়েছে মাতৃত্বকালীন ভাতা। বিশেষ করে শহরের সড়কে রাতে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। পৌরবাসী পেয়েছে সুন্দর আধুনিক পৌর শহর।

তিনি আরও বলেন, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার হচ্ছে। মেয়র হিসেবে করোনাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। পৌরবাসীর ঘরে-ঘরে পৌঁছে দিয়েছি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এ ছাড়াও নিজের অর্থায়নে অসহায় পরিবারদের আর্থিক সহযোগিতা, গরীব শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিয়েছি, টিকিট কালোবাজারী বন্ধ করেছি, পৌর শহরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করেছি। আগামী দিনে পৌরসভা উন্নয়নের লক্ষ্যে আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহনেওয়াজ শাহান শাহ’র গণসংযোগ

আপডেট সময় ০৭:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১