ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

ছাগলের কারণে প্রাণ গেল কৃষকের!

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ছাগলে সুপারির চারা গাছ খাওয়াকে কেন্দ্র করে বিবাদের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক কৃষক নিহত ও এক গৃহবধূ আহত হয়েছেন। ১৩ ফেব্রুয়ারি সকালে নকলা উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের মধ্যবাউশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই কৃষকের নাম আজিম উদ্দীন ওরফে আজি মিয়া (৫০)। সে ওই গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে। আর আহত গৃহবধূর হচ্ছেন আফরোজা আক্তার। তিনি স্থানীয় নূর মোহাম্মদের স্ত্রী।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মিজান মিয়ার স্ত্রী ইতি বেগম (৩৫) ও ইসমাইলের স্ত্রী শিখা (২০) বেগম নামে দুই গৃহিণীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট থানার এসআই রাজীম কুমার ভৌমিক জানান, সকালে মধ্যবাউশা গ্রামের মজিবর ও তার ছেলে সজীবের ছাগল পার্শ্ববর্তী আজিম উদ্দিনের বাড়ির আঙ্গীনায় রোপণ করা সুপারি গাছের চারা খেয়ে ফেলে। এ ঘটনায় উভয় পরিবারের সদস্যদের মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় সজীবের লাঠির আঘাতে আজিম উদ্দিন ওরফে আজি ঘটনাস্থলেই প্রাণ হারান। তাছাড়া আহত হন আফরোজা আক্তার নামে আরও এক নারী।

ওসি মুশফিকুর রহমান জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

ছাগলের কারণে প্রাণ গেল কৃষকের!

আপডেট সময় ০১:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১