ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জন্য চেয়ার তৈরি করায় কাঠমিস্ত্রি মমিনুলকে পুরস্কার দিলেন মির্জা আজম এমপি

কাঠমিস্ত্রি মমিনুল ইসলামের হাতে পুরস্কারের টাকা তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বড় আকারের চেয়ার তৈরি করেছেন মেলান্দহ আদিপৈত গ্রামের মগর আলীর ছেলে কাঠমিস্ত্রী মো. মমিনুল ইসলাম। তার তৈরিকৃত চেয়ার দেখে খুশি হয়ে নগদ ৬০ হাজার টাকা উপহার হিসেবে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

৯ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মির্জা আজম এমপি’র পক্ষে মমিনুলের হাতে উপহার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ জানান, তার তৈরি চেয়ারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পৌছানোর জন্য মির্জা আজম এমপিকে বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে সে নিজ হাতে চেয়ারটি দিতে পারে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ জানান, আমি মমিনুলের বাড়িতে গিয়ে চেয়ারটি দেখেছি। সে একজন গরীব মানুষ। অতি কষ্টে নিজ উপার্জিত অর্থ থেকে সে চেয়ারটি তৈরি করেছেন। তার চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পৌছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গহণ করা হচ্ছে।

উপহারের টাকা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাঠমিস্ত্রি মো. মমিনুল ইসলাম। তিনি জানান, আমার অনেক দিনের স্বপ্ন যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার তৈরি করা চেয়ারটি নিজ হাতে দেওয়ার এবং আমি ও আমার ছেলের ইচ্ছা প্রধানমন্ত্রীর সাথে একটি ছবি উঠানোর। আমি দিন গুনতেছি কখন আমি নিজ হাতে প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে এই চেয়ারটি উপহার দিতে পারবো।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর ও নিঃস্বার্থ ভালবাসা থেকেই তিনি এই চেয়ার তৈরিতে উদ্বুদ্ধ হয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য চেয়ার তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন উপজেলার আদিপৈত গ্রামের মগর আলীর ছেলে কাঠমিস্ত্রি মো. মমিনুল ইসলাম। বিষয়টি নজরে আসে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র। তার পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

প্রধানমন্ত্রীর জন্য চেয়ার তৈরি করায় কাঠমিস্ত্রি মমিনুলকে পুরস্কার দিলেন মির্জা আজম এমপি

আপডেট সময় ০৬:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১