ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৩ জনের মৃত্যু, সুস্থ ৬১১

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৩৩তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৩ জন, তাদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৫ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৬১১ জন।

গতকালও ১৩ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ১৭৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গত ৩০ জানুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক চিকিৎসক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় ৪৮৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৯৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৪৩৮ জন।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৯২ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২৬ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৮ হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৩৭ হাজার ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অদ্যাবধি পরীক্ষার ২৮ লাখ ৯১ হাজার ৪২৬টি হয়েছে সরকারি এবং ৮ লাখ ১৭ হাজার ৪৮১টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৪ দশমিক ৫৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬১১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৪ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮৯ দশমিক ৭০ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০৪ শতাংশ বেশি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৩ জনের মৃত্যু, সুস্থ ৬১১

আপডেট সময় ০৬:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১