ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে শীতের প্রকোপ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী তিনদিনে দেশের সব জায়গায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

৪ ফেব্রুয়ারি সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রাঙ্গামাটি, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তরাঞ্চেলের কোথাও খোথাও অব্যাহত থাকতে পারে।

৪ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ৪ ফেব্রুয়ারি ভোর ৫টা থেকে পরবর্তী ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫শ’ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌঁ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় ৪ ফেব্রুয়ারি সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং ৫ ফেব্রুয়ারি সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে

আপডেট সময় ০৬:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১