ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লিগের ফাইনালে চলন্তিকা স্পোর্টিং ক্লাব

চলন্তিকা স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব দলের খেলোয়াড়, রেফারি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লিগে ফাইনাল খেলবে চলন্তিকা স্পোর্টিং ক্লাব দল। বিপুল উৎসাহ উদ্দীপনায় ও জাকজমকপূর্ণ পরিবেশে ৩ ফেব্রুয়ারি জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলা দেখতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মোট ৫ সেট খেলার মধ্যে পরপর ২টি সেটে বিজয়ী হয় চলন্তিকা স্পোর্টিং ক্লাব দল। ৩য় ও ৪র্থ সেটে বিজয়ী হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব দল। খেলা গড়ায় ৫ সেটে। জমে যায় খেলা। ৫ সেটে বিজয়ী দল খেলবে ফাইনালে। তাই আক্রমণ পাল্টা আক্রমণে উপস্থিত দর্শকরা দারুণভাবে খেলাটি উপভোগ করেছে। ৫ সেটে জয়ী হয় চলন্তিকা স্পোর্টিং ক্লাব দল। খেলায় ফলাফলে মোহামেডান স্পোর্টিং ক্লাব দলকে ৩-২ সেটে হারিয়ে চলন্তিকা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।

চলন্তিকা স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব দলের মধ্যে সেমিফাইনাল খেলা । ছবি: বাংলারচিঠিডটকম

চলন্তিকা স্পোর্টিং ক্লাবের দলনেতা আব্দুল আওয়াল এবং টিম ম্যানেজার ছিলেন মোহাম্মদ আলম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলনেতা সামছুল আলম মাসুম এবং টিম ম্যানেজার ছিলেন কামরুল হাসান। এই খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন বাহা উদ্দিন ও রকিবুল হাসান।

৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রেঁনেসা ক্রীড়াচক্র ও শেরেবাংলা ক্রীড়া চক্র দলের মধ্যে।

প্রসঙ্গত, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৩ জানুয়ারি সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লিগ উদ্বোধন হয়েছিল। প্রথম রাউন্ডে খেলেছে চারটি গ্রুপে ১৫টি দল। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনাল খেলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লিগের ফাইনালে চলন্তিকা স্পোর্টিং ক্লাব

আপডেট সময় ০৮:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১