ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রী’র বাবা এডভোকেট নূরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র বাবা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল ২ ফেব্রুয়ারি বাদ জোহর চট্টগ্রাম নগরীর আদালত ভবন জামে মসজিদে আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত আইনজীবীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, প্রয়াতের পুত্র বিশিষ্ট সমাজসেবক খালেদ মাহমুদসহ আইনজীবী নেতৃবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

এদিকে তথ্যমন্ত্রীর ঢাকার মিন্টু রোডস্থ সরকারি বাসভবনে এদিন বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খতমে কোরআন ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও পরিবারের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ নুরুচ্ছফা তালুকদারের দশম মৃত্যুবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ২ ফেব্রুয়ারি পালিত হয়েছে। সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করেন বিভিন্ন সংগঠন ও জনসাধারণ। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলসহ পৃথকভাবে নানা কর্মসূচী পালন করেছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় মিলাদ মাহফিলে অংশ নেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিস আজগর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আবু তাহের, আ.লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, মুজিবুল ইসলাম সরফি, শেখ মুজিবুর রহমান প্রমুখ।

এদিকে রাঙ্গুনিয়ার পোমরা বাচাশাহ (রহ:) মাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে পোমরা আওয়ামী পরিবার। এতে অংশ নেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম, সাধারণ সম্পাদক মাস্টার মুসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী নঈমী, উপজেলা আওয়ামী লীগ সদস্য আসাদুজ্জামান আসাদ, পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ এম বাবুল, ছাত্রলীগ নেতা আছিফুল করিম সাব্বু, একে মামুন, আল আমিন রাজু প্রমুখ।

উল্লেখ্য, এডভোকেট আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদার মুক্তিযুদ্ধের সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর ছাড়াও মুক্তিযুদ্ধকালীন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন। তিনি ২০১১ সালের এইদিনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

তথ্যমন্ত্রী’র বাবা এডভোকেট নূরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১১:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১