ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সারাদেশের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মহামারি করোনাভাইরাসের টিকা ইতিমধ্যে দেশে চলে এসেছে এবং এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। এজন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দেওয়া হয়েছে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা।

১ ফেব্রুয়ারি সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক চিকিৎসক এবিএম খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শুক্রবারসহ সরকারি ছুটির দিনে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছেন। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাঙ্গেরি বা অন্য দেশকে টিকা দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানে না স্বাস্থ্য অধিদপ্তর।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা জেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে চার লাখ টিকা। আরেক অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, তিনিসহ টিকা নেয়া সবাই সুস্থ আছেন।

যদিও একটি সূত্র জানিয়েছে, টিকা নেয়া বেশ কয়েকজনের কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে এখন সবাই সুস্থ আছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সারাদেশের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০২:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১