ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণকে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সু চি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন সেদেশের নেত্রী অং সান সু চি। তিনি এক বিবৃতিতে জনগণকে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি সেনাবাহিনীর হাতে আটক থাকলেও তার নামে প্রচারিত এক বিবৃতিতে মিয়ানমারের জনগণকে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।খবর পার্সটুডে বাংলা’র।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকার উৎখাত করেছে দেশটির সেনাবাহিনী। তারা দেশটির ক্ষমতা দখল করে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সু চি’র নেতৃত্বাধীন দল এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট বলেছেন, দলীয় নেত্রী সু চি, প্রেসিডেন্ট উইন মিন্তসহ দলের অন্য শীর্ষ নেতাদের ভোরে সেনাবাহিনী তুলে নিয়ে গেছে।

সু চি’র নামে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে আবার জান্তা শাসন কায়েম করার চেষ্টা করছে। এ প্রসঙ্গ তিনি বলেন, ‘এটি মেনে না নেওয়ার জন্য আমি জনগণের কাছ অনুরোধ জানাই।’

মিয়ানমারের জনগণকে উদ্দেশে সু চি বলেন,‘সামরিক বাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে ঐকান্তিক প্রতিবাদ জানানোর আহ্বান জানাই।’

দেশটির সামরিক টেলিভিশন থেকে ১ ফেব্রুয়ারি সকালে ঘোষণা করা হয়, সেনাবাহিনী দেশের ক্ষমতার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। তারা এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করেছে।

গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির জন্য বেসামরিক সরকারের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে বলে প্রায় এক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণকে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন সু চি

আপডেট সময় ০৭:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১