ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অং সান সু চিকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে সেনাবাহিনী আটক করেছে।

১ ফেব্রুয়ারি ভোরে তাদের আটক করেছে বলে দলটির মুখপাত্র মিও নিয়ন্ট জানিয়েছেন। খবর সিনহুয়ার।

মুখপাত্র বলেন, আভ্যন্তরীণ খবর থেকে আমি জানতে পেরেছি আমাদের স্টেট কাউন্সিলর ও প্রেসিডেন্টকে আটক করেছে সেনাবাহিনী। এছাড়া যতদূর জেনেছি শান রাজ্যের পরিকল্পনা ও অর্থমন্ত্রী ইউ সু নিউন্ট লুইন, কায়া রাজ্যের এনএলডি চেয়ারম্যান থাং এইচটেসহ দলের আরো কিছু নেতাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরো দুজন সদস্যকে গ্রেফতারের খবর পেয়েছি। আমিও গ্রেফতার হওয়ার অপেক্ষায় আছি। কারণ, শুনেছি আমাকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে।

এদিকে, দেশটির প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। কিন্তু রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।

গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০১১ সাল পর্যন্ত দেশটি শাসন করেছে । সু চিকে অনেক বছর ধরে গৃহবন্দী রাখা হয়।

১ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

অং সান সু চিকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী

আপডেট সময় ১২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১