ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

র‌্যাবের অভিযানে ৩২ বোতল বিদেশী মদসহ আটক ১

আটক মাদক ব্যবসায়ী

আটক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া এলাকায় ৩০ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪।

আটক মাদক ব্যবসায়ী হলেন- ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া গ্রামের মো. মতলেবের ছেলে মো. আবেদ আলী ওরফে আতু (২৫)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি রাত ১০টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় মো. রফিকুল ইসলাম রোকনের চা-খানার উত্তর পার্শ্বে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. আবেদ আলী আতুকে আটক করা হয়। তার কাছ থেকে ৩২ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। বিদেশী মদের আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

র‌্যাবের অভিযানে ৩২ বোতল বিদেশী মদসহ আটক ১

আপডেট সময় ০২:৩৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১