ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবলে জিতেছে ফ্রেন্ডস ক্লাব ও রশীদপুর ক্রীড়া চক্র

সানমুন স্পোটিং ক্লাব ও রশীদপুর ক্রীড়া চক্র দলের মধ্যে ভলিবল খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরে জমে উঠেছে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ। প্রথম রাউন্ডে খেলছে চারটি গ্রুপে ১৫টি দল। সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দুটি খেলা।

দুপুরে প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে ‘ক’ গ্রুপের বার্সেলোনা ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব দলের মধ্যে। এ খেলায় সরাসরি ২-০ সেটে ফ্রেন্ডস ক্লাব দল বিজয়ী হয়েছে। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। ফ্রেন্ডস ক্লাবের দলনেতা ছিলেন মোহাম্মদ রাকিব।

দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে ‘খ’ গ্রুপের সানমুন স্পোটিং ক্লাব ও রশীদপুর ক্রীড়া চক্র দলের মধ্যে। এ খেলায় ২-১ সেটে রশীদপুর ক্রীড়া চক্র দল বিজয়ী হয়েছে। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম এবং আক্তারুজ্জামান আওয়াল। রশীদপুর ক্রীড়া চক্রের দলনেতা ছিলেন রুপচান।

প্রসঙ্গত, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৩ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবল লীগ উদ্বোধন করা হয়েছে।

১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুইটি খেলা। দুপুরে প্রথম খেলা অনুষ্ঠিত হবে ‘ক’ গ্রুপের মোহামেডাম স্পোটিং ক্লাব এবং লাল সবুজ ক্লাব দলের মধ্যে। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে ‘গ’ গ্রুপের রেঁনেসা ক্রীড়া চক্র ও আমলাপাড়া বয়েজ ক্লাব দলের মধ্যে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বঙ্গবন্ধু ১ম বিভাগ ভলিবলে জিতেছে ফ্রেন্ডস ক্লাব ও রশীদপুর ক্রীড়া চক্র

আপডেট সময় ০৯:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১