ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

শুরু হল জামালপুর ডিএসএ কাপ বঙ্গবন্ধু প্রথম বিভাগ ভলিবল লিগ

উদ্বোধনী খেলায় অংশ নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব দল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রথম বিভাগ বঙ্গবন্ধু ভলিবল লিগ খেলা। প্রতিদিন এই খেলা অনুষ্ঠিত হবে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। চারটি গ্রুপে জেলার ১৫টি ক্রীড়া সংঠন এই ভলিবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

২৩ জানুয়ারি বিকেলে প্রথম বিভাগ বঙ্গবন্ধু ভলিবল লিগ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম মুক্তা ও সিবলী নোমান ইদ্রিস, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন লিটন, সদস্য প্রভাষক মো. আলতাফ হোসেন, ভলিবল ও হ্যান্ডবল প্রশিক্ষক রজব আলী, আখতারুজ্জামান আওয়াল, শরিফুল ইসলাম ঝোকন, মাহবুবুর রহমান মানিক, আসমত উল্লাহ, নাজমুল হাসান রাজিব, তারিকুল ইসলাম পাপ্পু, সোলায়মান শেখ, আরিফুল হক সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বঙ্গবন্ধু প্রথম বিভাগ ভলিবল লিগ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ক-গ্রুপে জামালপুরের মোহামেডান স্পোর্টিং ক্লাব, কছারিপাড়ার বার্সেলোনা ক্লাব, লাল সবুজ ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব, খ-গ্রুপে স্পন্দন স্পোর্টিং ক্লাব, সানমুন স্পোর্টিং ক্লাব, চলন্তিকা স্পোর্টিং ক্লাব ও রশিদপুর ক্রীড়াচক্র, গ-গ্রুপে স্পর্শ ক্রীড়াচক্র, রক্তারুন সংঘ, রেনেসাঁ ক্রীড়াচক্র ও আমলাপাড়া বয়েজ ক্লাব এবং ঘ-গ্রুপে অংশ নিয়েছে আমলাপাড়া চেলসি ক্লাব, আমলাপাড়া ফেভার্স ক্লাব ও শেরেবাংলা ক্রীড়াচক্র। এই প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক আইনজীবী মো. রফিকুল আলম ও সদস্য সচিব সোহেল রানা।

ভলিবল খেলা দেখতে আসে অনেক দর্শক। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী খেলায় অংশ নেয় ক- গ্রুপের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব দল। তীব্র প্রতিদ্বদ্বিতাপূর্ণ এই খেলায় অধিনায়ক সামছুল আলম মাসুদের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে পরাজিত করেছে অধিনায়ক রিয়াজুল ইসলাম রনির দল ফ্রেন্ডস ক্লাবকে। বিপুল সংখ্যক দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, ২৪ জানুয়ারি দুপুর ২ টায় গ-গ্রুপের স্পর্শ ক্রীড়াচক্র এবং আমলাপাড়া বয়েজ ক্লাব এবং বিকেল সাড়ে ৩টায় খ-গ্রুপের স্পন্দন স্পোর্টিং ক্লাব এবং রশীদপুর ক্রীড়াচক্রের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শুরু হল জামালপুর ডিএসএ কাপ বঙ্গবন্ধু প্রথম বিভাগ ভলিবল লিগ

আপডেট সময় ০৯:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১