ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পোশাককর্মী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে তৈরি পোশাককর্মীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত নাজমুল হাসান বাবু (২৫) নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। সে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হিসেবে কর্মরত রয়েছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বালুগাও গ্রামের এক কৃষকের মেয়ে (২০) ছোট বেলা থেকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নানার বাড়িতে থাকেন। দুই বছর আগে ওই মেয়ে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নিলে গত বছর করোনাভাইরাসের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়।

সম্প্রতি ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় নতুন করে চাকরিতে যোগদানের জন্য ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ নেয়ার প্রয়োজন হয়।

নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হাসান বাবুর কাছে জন্মনিবন্ধন সনদ চাইতে গেলে গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে যেতে বলে। ওই পোশাককর্মী ওই দিন সন্ধ্যায় গেলে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় নাজমুল হাসান বাবু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় নির্যাতিতা ওই পোশাককর্মী ১৮ জানুয়ারি রাতে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে গভীর রাতে অভিযান চালিয়ে নিলক্ষিয়া বাজার এলাকা থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হাসান বাবুকে পুলিশ গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, ধর্ষণের ঘটনায় দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই নারী পোশাককর্মী। এর মধ্যে নাজমুল গ্রেপ্তার হলেও অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পোশাককর্মী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১