ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

করোনায় দেশে আরো ২২ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ২২ জন মারা গেছেন এবং নতুন করে ৬৯২ জনের দেহে এই ভাইরাস সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো নতুন করে সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এতে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ জানুয়ারি এ কথা জানানো হয়।

এতে জানানানো হয়, ‘ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৭৫৬ জনে দাঁড়াল।’

এতে আরো বলা হয়, একই সময়ে নতুন করে আরো ৬৯২ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ২১ হাজার ৩৮২ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১৮১ টি ল্যাবরোটরিতে ১২ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৫ দশমিক ৩৬ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ।

গত ৮মার্চ করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে আক্রান্তদের মধ্যে সুস্থ্যতার হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

করোনায় দেশে আরো ২২ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১