ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে ইরাকি সামরিক কমান্ডার আবু মাহদি আল মুহানদেসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাগদাদের একটি আদালত এ পরোয়ানা জারি করেছে।

৭ জানুয়ারি আল-জাজিরার একটি প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের বাইরে হাশদ আল-শাবি গোষ্ঠীর উপপ্রধান আবু মাহদি আল মুহানদেস মার্কিন ড্রোন হামলায় নিহত হন। ওই একই হামলায় নিহত হন ইরানের বিপ্লবী বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি।

ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছিলেন। এই হামলার পর ট্রাম্প বলেছিলেন, ‘এক জনের দামে দুজনের’ হিসাব শেষ করা হলো।
এর আগে গত বছরের জুনে ইরানের একটি ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) কাছে ট্রাম্পের বিরুদ্ধে রেড নোটিশ দিতে অনুরোধ জানানো হয়।

বিচার বিভাগের বরাত দিয়ে ফ্রান্স২৪ জানায়, ইরাকের দণ্ডবিধি ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ধারায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ১১:২১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১